ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আবারও গুচ্ছের শূন্য আসনে ভর্তির সুযোগ, বন্ধ করতে হবে মাইগ্রেশন
ডুয়া ডেস্ক : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা প্রক্রিয়ায় ভর্তি নেওয়া হবে।
গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ভর্তির আগে মাইগ্রেশন বন্ধ করতে হবে শিক্ষার্থীদের।
আরও জানানো হয়েছে, আগামী ১২ জানুয়ারি হতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শূন্য আসনে ভর্তির বিষয়টি প্রক্রিয়াধীন। এ অবস্থায় কোনো শিক্ষার্থী মাইগ্রেশন বন্ধ করতে চাইলে জিএসটিওয়েবসাইটের মাধ্যমে ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে তা সম্পন্ন করতে হবে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতোপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং এ পর্যায়ে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই।
সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ (সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে) ফেরতযোগ্য। প্রত্যেক শিক্ষার্থীর মূল কাগজপত্র সর্বশেষে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস