ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৬৪ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ১৫৩ অভিবাসী আটক
২০২৫ জানুয়ারি ০৯ ১১:০৭:৩০
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বুধবার (৮ জানুয়ারি) সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকার সেকশন-১২ এর নির্মাণ সাইটে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সময় রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৪০০ অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে। এর মধ্যে ১৩৪ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালী ৫ জন ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, অভিযানে দেখা যায় নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসিক আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। যা অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ