ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কুয়াকাটায় প্রথমবারের মতো পর্যটন মেলার আয়োজন; চলবে মাসব্যাপী
ডুয়া নিউজ: সগরকন্যা হিসেবে খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় প্রথমবারের মতো মাসব্যাপী পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
কুয়াকাটা প্রেসক্লাব এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় ৪০টি স্টল, ভূতের বাড়ি, নাগরদোলা, ঘোড়া রাইডসহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। পর্যটকদের জন্য মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এতে সার্বিক সহযোগিতা করছেন পটুয়াখালী জেলা প্রশাসন ও কলাপাড়া উপজেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কুয়াকাটার পর্যটনকে প্রমোট করতে এই মেলার আয়োজন। বিগত দিনের তুলনায় পর্যটকের আগমন ২০২৫ সালে বাড়বে। মেলা সফল ও সার্থক করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটায় এই প্রথম মাসব্যাপী পর্যটন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলা কুয়াকাটায় আগত পর্যটকদের বাড়তি বিনোদনের ব্যবস্থা করবে বলে মনে করছি। মেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকাজুড়ে। আশা করছি সুশৃঙ্খলভাবেই মেলার সমাপ্তি হবে।
সাগরকন্যা কুয়াকাটায় এই মাসব্যাপী পর্যটন মেলা আগত পর্যটকদের বাড়তি আনন্দ বিনোদনের জায়গা হয়ে উঠবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। মেলাকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের ভিড় বাড়বে বলেও মনে করছেন তারা।
এদিকে মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা নিয়ে আসতে শুরু করেছে। এ ছাড়া মেলায় মাসজুড়ে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দি নিউ রাজধানী সার্কাসসহ বিভিন্ন ধরনের রাইড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা