ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রাবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ আগস্ট (রোববার) সকাল ১০টায় শুরু হতে যাচ্ছে। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও বিভাগে একযোগে পাঠদান কার্যক্রম শুরু হবে। নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংবিরোধী কঠোর নির্দেশনা জারি করেছে।
প্রক্টর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক ক্ষতি করতে পারে। ক্যাম্পাসের কোথাও র্যাগিং কিংবা কাউকে র্যাগিংয়ে প্ররোচিত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধরনের ঘটনায় জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভাগীয় সভার অনুমতি ছাড়া কোনো বর্ষের শিক্ষার্থী নবীনদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময়ের আয়োজন করতে পারবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান জানান, ‘রোববার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। নতুন শিক্ষার্থীদের জানাতে চাই, র্যাগিং আইনত দণ্ডনীয় অপরাধ এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের শামিল। কেউ এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই সবাইকে সহযোগিতা করতে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানাচ্ছি।’
নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, ‘আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের খোঁজ নিয়ে দেখেছি অনেক বিশ্ববিদ্যালয় কিছু সিট খালি রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু করেছে। কিন্তু আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সব সিট পূর্ণ করে, একযোগে সবার ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘তথাকথিত আনন্দের জন্য র্যাগিং একটি বড় সমস্যা। এটি শিক্ষার্থীদের মেধা বিকাশে বাধা সৃষ্টি করে, মানসিক চাপ বাড়ায় এবং অনেককে ভেঙে ফেলে। তবে আমরা এমন একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করব যেখানে সবাই নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। এখানে পড়াশোনা হবে সুসংগঠিত এবং র্যাগিংয়ের কোনো সুযোগ রাখা হবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী