ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাবি প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা
ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের কার্যকরী পরিষদের ২০২৫-২৬ সেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।
বুধবার (০৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ৪ নম্বর কক্ষে প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
জানা গেছে, জাবি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৭ নম্বর ধারায় বর্ণিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদকসহ কার্যকরী সদস্য-১ ও কার্যকরী সদস্য-২সহ মোট ৯টি পদে ভোটগ্রহণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ৯ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
একই দিন দুপুর ১টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশিত হবে।
আগামী ১৪ জানুয়ারি জাবি প্রেসক্লাব কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন দুপুর ১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)