ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্বব্যাংকের লাল তালিকায় এখনো বাংলাদেশ
বাংলাদেশ এখনো বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির ‘লাল তালিকা’ থেকে বের হতে পারেনি। ২০২১ সালের জুন থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত একটানা মাসে ৫ শতাংশের বেশি খাদ্য মূল্যস্ফীতি থাকায় এই অবস্থান অব্যাহত রয়েছে।
বিশ্বব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো দেশের খাদ্যদ্রব্যের দাম মাসিক ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেলে সেটি লাল তালিকায় অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ ২০২১ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ৪.৮৭ শতাংশে নেমেছিল, যা ছিল গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন হার। এরপর থেকে প্রতিমাসেই এ হার ৫ শতাংশের বেশি রয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, এই সময়ে খাদ্যপণ্যের দাম সর্বনিম্ন ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪.১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সাম্প্রতিক সময়ে চাল, ডাল, সবজি, ডিম ও মুরগির দাম আবারও বাড়তে থাকায় মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে।
বিশ্বব্যাংক বলছে, দীর্ঘ সময় ধরে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি কোনো দেশের মুদ্রার স্থিতিশীলতা নষ্ট করে এবং বিদেশি বিনিয়োগ কমিয়ে দেয়। বিনিয়োগকারীরা সাধারণত মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বিবেচনায় রেখে বিনিয়োগ সিদ্ধান্ত নেন।
অতীতের পরিসংখ্যানে দেখা যায়—২০০৮-০৯ অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ছিল মাত্র ০.২৫ শতাংশ, যা সবুজ তালিকায় ছিল। ২০১১-১২ অর্থবছরে ২.৫৭ শতাংশ ও ২০১৫-১৬ অর্থবছরে ৪.২৩ শতাংশ ছিল, যা হলুদ তালিকায়। তবে অধিকাংশ সময়ই হার ৫ শতাংশের ওপরে থাকায় বাংলাদেশ লাল তালিকায় রয়েছে।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বৈশ্বিক খাদ্যদ্রব্যের দাম হঠাৎ বেড়ে যায়। এর প্রভাবে ওই বছরের মে মাসে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ৮.৩০ শতাংশে। পরবর্তীতে ২০২৪ সালের জুলাইয়ে তা ১৪.১০ শতাংশে পৌঁছে যায়, যা ২০০৭-০৮ সালের রেকর্ডের সমান।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার টাকা ছাপানো বন্ধ, ডলারের দাম স্থিতিশীল রাখা এবং বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ায় খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ৭.৫৬ শতাংশে নেমেছে। তবে মূল্যস্ফীতি কমলেও এখনো বিশ্বব্যাংকের লাল তালিকার সীমার নিচে আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক