ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু; চলবে ২১ জানুয়ারি পর্যন্ত
ডুয়া নিউজ: উত্তরা ইউনিভার্সিটিতে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা স্প্রিং-২০২৫। ১৪ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এই মেলায় ১৪টি বিভাগীয় স্টলসহ মোট ২৭টি স্টল রয়েছে। এখানে স্নাতক প্রোগ্রামে ২৫-১০০ শতাংশ এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ২৫-৫০ শতাংশ স্কলারশিপে ভর্তি চলছে। মেলায় ভর্তি হলে শিক্ষার্থীরা বিশেষ স্কলারশিপের পাশাপাশি আকর্ষণীয় ব্যাগ ও অন্যান্য উপহার পাবেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৪০টি প্রোগ্রাম চালু রয়েছে এবং আমাদের মোটো হচ্ছে ‘এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন এন্ড রিসার্চ’। এবারের ভর্তি মেলা স্প্রিং-২০২৫ উপলক্ষ্যে ভর্তি ফি ও টিউশন ফিতে নানাবিধ সুযোগ ও স্কলারশিপ দিচ্ছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ডিরেক্টর, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)