ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকায় ভাড়া বাসা খুঁজছেন তারেক রহমান: আবদুস সালাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে থাকার জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
রোববার (১০ আগস্ট) রাজশাহী নগরের পাঠানপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন সড়কে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, শহীদ জিয়াউর রহমানের মতোই তারেক রহমানের ঢাকায় কোনো বাড়ি, গাড়ি কিংবা ব্যাংক ব্যালেন্স নেই। দেশের মাটিতে ফিরে আসতে হলে কোথায় থাকবেন, সেটির জন্য ভাড়া বাসা খোঁজা হচ্ছে।তিনি দাবি করেন, বর্তমান সরকার সবকিছু দখল করে নিলেও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের এক নির্দেশেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
“যদি তিনি না থামাতেন, সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘর জ্বলে যেত,”— এমন মন্তব্য করেন আব্দুস সালাম।তিনি আরও বলেন, জিয়াউর রহমান যেমন ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে দেশকে রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তর করেছিলেন, ঠিক তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই বড় ধরনের পরিবর্তন আনবেন।
“তখন হেনাতেনা চলবে না, চুরি-বাটপাড়ি, চাঁদাবাজি চলবে না। এখন শুধু নেতা নির্দেশ দেন, কিন্তু ক্ষমতায় না থাকায় বাস্তবায়ন করতে পারেন না। কিন্তু ক্ষমতায় এলে অনেক কিছুই বদলে যাবে,”— মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি নেতারা সরকারের সমালোচনার পাশাপাশি দলের ভবিষ্যৎ করণীয় নিয়েও বক্তব্য দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি