ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রমে শাটডাউন
ডুয়া নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মকর্তা ও কর্মচারীরা দাফতরিক কার্যক্রমে শাটডাউন করেছেন। দাবি করেছেন, যেকোনো মূল্যে ৫ শতাংশ কোটা তাঁদের দিতে হবে।
বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে নিরবচ্ছিন্ন কর্মবিরতি পালনকালে তারা এই দাবি জানান। তবে এই সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ৫ শতাংশ পোষ্য কোটা পুনর্বহাল করতে হবে। এই দাবি আদায়ের জন্য তাঁরা জীবন দিতে প্রস্তুত আছেন। দাবি মানা না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, আনুষ্ঠানিকভাবে এখনও কর্মকর্তাদের সাথে আলোচনা হয়নি এবং তাঁরা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন। শিগগিরই কর্মকর্তাদের সাথে বসার পরিকল্পনা রয়েছে।
এর আগে, ১ জানুয়ারি সহায়তা ও সাধারণ কর্মচারীদের সন্তানের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরদিন কোটা বাতিলের দাবিতে কিছু শিক্ষার্থী প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন। ফলে শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। রাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবকে বাধ্য হয়ে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করতে হয়। এরপর অফিসার্স সমিতি তিন দিনের কর্মসূচি ঘোষণা করে সম্পূর্ণ কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে। সেই ধারাবাহিকতায় ৮ জানুয়ারি তারা কর্মবিরতি পালন করছেন।
অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, তারা প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের জন্য সংগ্রাম করছেন। সকলের সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তাহলে তাঁরা কেন বঞ্চিত হবেন? দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)