ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ফ্রি প্যালেস্টাইন: মালয়েশিয়ায় সমর্থন জানিয়ে সমাবেশ
রাজধানী কুয়ালালামপুরের দাতারান মেরদেকা স্কয়ারে হাজারো মালয়েশিয়ান নাগরিকের উপস্থিতিতে দখলদার ইসরাইল কর্তৃক নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টা থেকে শুরু হয় এ সমাবেশ, এবং রাত বাড়ার সাথে সাথে বিপুল জনসমাগম হয়।
সেক্রেটারিয়েট হিউম্যানিটি ফর গাজা (এইচ৪জি) ও মালয়েশিয়ান উলামা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি রাত ১১টা পর্যন্ত চলে। এতে বক্তব্য, কবিতা পাঠ এবং গাজা থেকে বিশেষ লাইভ সম্প্রচার অনুষ্ঠিত হয়।
ডাংওয়াঙ্গি পুলিশ আগে থেকেই প্রায় পাঁচ হাজার মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছিল। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে মালয়েশিয়ানরা জাতীয় মসজিদ ও সোগো শপিং কমপ্লেক্সে জড়ো হতে শুরু করেন এবং পরে মিছিল নিয়ে দাতারান মেরদেকায় পৌঁছান।
সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে গাজার জনগণের প্রতি সংহতি জানান। ফ্রি প্যালেস্টাইন স্লোগানের পাশাপাশি ইসরায়েলের ধ্বংস কামনা করতে শোনা যায়। অনেকের হাতে ছিল প্যালেস্টাইন উইল বি ফ্রি লেখা প্ল্যাকার্ড।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী