ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মালয়েশিয়ার নারিকেল বাগান থেকে আটক ৬ বাংলাদেশি
মালয়েশিয়ার কামপুং তুয়ালাং ৭ এলাকার একটি নারিকেল বাগান থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
ইপোহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার আবাং জাইনাল আবিদিন আবাং আহমদ বলেন, আটককৃতদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে দুই নারী ও দুই পুরুষের বৈধ ভ্রমণ নথি নেই বলে সন্দেহ করা হচ্ছে।
আবাং জাইনাল আবিদিন আবাং আহমদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে বিশেষ অপরাধ প্রতিরোধ টহল অভিযানের সময় কামপুং তুয়ালাং ৭ এলাকার একটি নারিকেল বাগান থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, পতিতাবৃত্তি ও দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কারও কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। ঘটনাস্থল থেকে কিছু আলামতও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭২বি ধারা এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন ৬(১)(সি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী