ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মাঝ আকাশে টয়লেটের সমস্যা, এক ঘণ্টা পর ফিরে এলো বিমান
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাত ১২টা ২৩ মিনিটে আবুধাবির উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৭ ফ্লাইট। তবে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ অকেজো হয়ে পড়ে। এতে যাত্রীদের চরম অস্বস্তির মুখে পড়তে হয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং রাত ১টা ৩১ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
পরে রাত ৩টা ৩৮ মিনিটে বিকল্প একটি উড়োজাহাজে যাত্রীদের আবুধাবির উদ্দেশে পাঠানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত এই বিকল্প উড়োজাহাজটি মূলত ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ব্যাংকক ফ্লাইটটি ছাড়তে পারেনি। সংশোধিত সময় অনুযায়ী, ফ্লাইটটি আজ (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকাস্থ শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।
এর আগে ৬ আগস্ট ব্যাংককগামী আরেকটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের কারণে উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। একইভাবে গত ২৮ জুলাই দাম্মামগামী একটি বোয়িং ৭৭৭-ইআর ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে আসে যান্ত্রিক সমস্যার কারণে। সেসব ক্ষেত্রেও যাত্রীদের বিকল্প উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)