ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এক-এগারো নিয়ে যা আছে জুলাই ঘোষণাপত্রে
গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জাতির সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে বিগত দেড় দশকের শাসনের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার কথা বলা হয়েছে, যেখানে বিশেষভাবে উঠে এসেছে এক-এগারোর রাজনৈতিক পট পরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি জাতীয় নির্বাচনের প্রসঙ্গ।
ঘোষণাপত্রে ২০০৭ সালের এক-এগারোর ঘটনাপ্রবাহকে একটি ‘ষড়যন্ত্রমূলক ব্যবস্থা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়, ‘দেশি-বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক-এগারো এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়।’
এর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচন নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ঘোষণাপত্র অনুযায়ী, ‘অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) এ দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে।’
ঘোষণাপত্রে আরও বলা হয়েছে যে, দীর্ঘ ষোল বছর ধরে ‘ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক’ শাসনব্যবস্থা কায়েম এবং একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানের ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ পরিবর্তন করা হয়েছিল। এর ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয় বলে এতে উল্লেখ করা হয়।
ঘোষণাপত্র অনুযায়ী, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ দমনে সরকারের ‘বর্বর অত্যাচার ও মানবতাবিরোধী হত্যাকাণ্ড’ দেশব্যাপী ছাত্র-জনতার বিক্ষোভকে গণঅভ্যুত্থানে রূপ দেয়, যা ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি