ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এনসিপি নেতার ব্যাখ্যা:“পিটার হাস নয়, কক্সবাজারে এসেছি ঘুরতে”
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপি’র কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে, এটি ‘গুজব’ বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি।’তিনি আরো বলেন, ‘বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি। এটা টোটালি একটা শুধমাত্র গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, এটা মিডিয়ার প্রোপাগন্ডা।’
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকায়ই দেখা করতে পারতাম, যদি দেখা করার ইচ্ছা থাকতো।’এছাড়া জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে।
জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে, অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।’তিনি বলেন, ‘যাদেরকে বলা হইছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’
মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি