ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকরা। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জুলাই পুনর্জাগরণ এর মূল অনুষ্ঠান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্ধারিত সময় অনুযায়ী দক্ষিণ প্লাজায় এসে উপস্থিত হন এবং মঞ্চে ওঠেন জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে। তিনি উপস্থিত জনতার প্রতি সম্মান প্রদর্শন করেন এবং স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে আত্মদানকারী শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
জানা যায়, কিছুক্ষণের মধ্যেই ড. ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা গণ-আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা এবং জনগণের প্রত্যাশা প্রতিফলনের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় ঐক্যের প্রতীক এই অনুষ্ঠানটিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও অংশ নিয়েছে। আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা, সংসদ ভবন এলাকা ও আশপাশে নেওয়া হয়েছে।
জুলাই পুনর্জাগরণ এই অনুষ্ঠানটি এখন আর স্মরণসভা নয় এটি হয়ে উঠেছে গণতন্ত্র ও মানবিক ন্যায়ের প্রতি নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করার একটি ঐতিহাসিক উপলক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য