ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৬৪ নেতাকে আজীবন বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ছাত্রত্ব শেষ হওয়া ৭৩ জন সাবেক শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
তিনি জানান, গত বছরের জুলাই মাসে সংঘটিত আন্দোলন ও হামলার ঘটনায় অভিযুক্তদের সংখ্যা ছিল ২২৯ জন। এদের মধ্যে ১৩০ জন তখনকার বর্তমান শিক্ষার্থী এবং ৯৯ জন ছিলেন সাবেক। তদন্ত শেষে দেখা যায়, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ৩৭ জনকে দুই বছরের জন্য, ৮ জনকে এক বছরের জন্য এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অপরদিকে ২০ জন বর্তমান শিক্ষার্থী অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।
সাবেক ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের ডিগ্রি সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে, ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত এবং ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপাচার্য আরও জানান, হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী এবং হামলার পরিকল্পনায় জড়িতদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাহিনীর প্রবেশ ও কার্যক্রম ছিল আইন বহির্ভূত। এসব বিষয়ে বিচার নিশ্চিত করতে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ICT) পাঠানো হবে।
এর আগে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত ও সনদ স্থগিত করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)