ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জুলাইয়ের এক বছরেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি : ঢাবি সাদা দল
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি বলে দাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের।
মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা বারোটায় স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তিতে সাদা দল আয়োজিত আনন্দ র্যালিতে এ দাবি করেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম।
তিনি বলেন, গত বছরের ঠিক এ সময়ে স্বৈরাচার দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি ১৭ বছর যা করেছিলেন তা তাকে পালাতে বাধ্য করেছিলো। মানুষ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিলো। কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজ এখনো পাইনি।
র্যালিতে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের এ দিনটি আমাদের জন্য স্বপ্নের। আমি কখনো ভাবিনি আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাবো। আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি। একাত্তরের মতো চব্বিশের আন্দোলনের মালিকানা যাতে গুটিকয়েক লোকের হাতে চলে না যায় সেই কামনা করছি।
ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাইয়ে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে, তা এখনো পূর্ণ হয়নি। শহিদদের আকাঙ্ক্ষা পূরনের আগ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আজকের এই দিনে এদেশের মানুষ স্বৈরাচার হাসিনার দু:শাসন থেকে মুক্তি পেয়েছিল। হাসিনা পালালেও রেখে গেছে ১৭ বছরের দু:শাসনের স্মৃতি। এই দু:শাসনের চুড়ান্ত পরিণতি ছিল স্বৈরাচারের পলায়ন। এখন আমাদের কাজ দেশ পুনর্গঠন করা ও সুশাসন নিশ্চিত করা।
এছাড়াও র্যালিতে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, সাদা দলের সাবেক আহবায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম খানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি