ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এবার পাকিস্তানকে ক্ষেপণাস্ত্রের হুমকি দিলেন মোদি
সাম্প্রতিক সামরিক উত্তেজনার পারদ আরও এক ধাপ চড়িয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে নজিরবিহীন কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি ভবিষ্যতে কোনো ধরনের ‘অন্যায়’ করার দুঃসাহস দেখায়, তবে ভারতের মাটিতে তৈরি বিধ্বংসী ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আঘাত হানতে ভারত এক মুহূর্তও ভাববে না।
সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র বেনারসে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এই চরম বার্তা দেন মোদি। তিনি বলেন, সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে গোটা বিশ্ব ভারতের সামরিক সক্ষমতা ও নিজস্ব প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রত্যক্ষ করেছে। এই সামরিক শক্তিকে তিনি ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের সাফল্য হিসেবে তুলে ধরেন।
ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে তিনি বলেন, "ভারত এখন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করছে। লক্ষ্ণৌতে তৈরি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র। পাকিস্তান যদি আবার কোনো অন্যায় করে, তাহলে তাদের ভূখণ্ডের ভেতরে গিয়ে ব্রহ্মস আঘাত হানবে। এটি এতটাই শক্তিশালী যে এর শব্দেই শত্রুদের ঘুম উড়ে যাবে।"
মোদির এই সরাসরি হুমকির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক পর্যটককে গুলি করে হত্যা করা হয়। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে।
এর প্রায় দুই সপ্তাহ পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এই অভিযানের আওতায় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হন বলে জানা যায়। এর জবাবে পাকিস্তানও ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ নামে পাল্টা অভিযান পরিচালনা করে, যাতে ভারতের রাজস্থানে ১৫ জন নিহত হন।
পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বানে গত ৯ জুন থেকে দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধবিরতিতে গেলেও তাদের মধ্যকার সম্পর্ক এখনও অত্যন্ত থমথমে ও উত্তেজনাপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস