ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
এবার ভাগ্যের ছুরিতে কোটিপতি দর্জি
মানুষের ভাগ্যের পরিবর্তন হতে বেশি সময় লাগেনা । কারো কারো জীবনে আকস্মিক পরিবর্তন এক রাতে কেউ ধনী হয়ে উঠা কিংবা গরীব হয়ে উঠার গল্প আমরা শুনেছি । এর বাস্তব চিত্র সবুজ মিয়া । এ যেন আলাদিনের চেরাগ পেলেন তিনি ।
দর্জির কাজ করেন, নাম তার সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। হাতে সুঁই-সুতা, মেশিন আর ছোট ছোট টুকরো কাপড়। কিন্তু একটুখানি ‘টিকিট’ তার জীবন সেলাই করে দিলো কোটিপতির জ্যাকেটে!
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘বিগ টিকিট’-এর লটারি কিনে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এই বাংলাদেশি দর্জি। আর মজার ব্যাপার হলো—এই ছিল তার জীবনের প্রথম টিকিট কেনা! দামি স্যুট নয়, এবার তিনি নিজেই সোনা দিয়ে মোড়া হয়ে গেলেন!
সবুজ মিয়া বলেন, “বন্ধু-বান্ধবদের মুখে লটারির গল্প শুনতাম। একদিন ভাবলাম, ‘আর কতো শুনব? দেখি একবার কপাল ঠেকে কিনা!’” এরপর আবুধাবিতে গিয়ে টিকিট কিনলেন... আর সোজা দুই কোটি দিরহামের মালিক!“আমি তখনো দর্জি, এখনো দর্জি। শুধু পকেটের ওজনটা বেড়ে গেছে! এতদিন পকেটে টাকা থাকত না, এখন জায়গা কম পড়ে!”—বলে হেসে ফেলেন নতুন কোটিপতি সবুজ।
কিন্তু এখানেই শেষ নয়—এই মাসে ভাগ্যদেবী যেন বাংলাদেশিদের জন্য বিশেষ অফারেই এসেছিলেন! আরেকজন বাংলাদেশি—পারভেজ আনোয়ার হোসেন, ৪২ বছর বয়সী ব্যবসায়ী, চার বছর ধরে নিয়ম করে লটারি কিনে অবশেষে জিতে নিলেন রেঞ্জ রোভার ভেলার!
পারভেজ বলেন, “প্রতি মাসে শারজাহ থেকে আবুধাবি যাই শুধু টিকিট কিনতে। বন্ধুরা হাসত, বলত ‘টাকায় আগুন ধরাইছস?’ এখন তারাই বলছে—আরেকটা কিনে দে ভাই, ভাগ্য তো জাগছে!”
দুবাই-শারজাহের বাতাসে এখন বাংলা ভাষার অন্যরকম এক ঝাঁঝ—হাতে সুঁই না থাক, ভাগ্য জাগলেই মিলতে পারে কোটি কোটি দিরহাম বা বিলাসবহুল গাড়ির চাবি!
কেউ জীবনের সেলাই মেশিন দিয়ে ভাগ্য বানান, কেউ মাসে একবার ঘুরে এসে কপাল খুলে ফেলেন—আর আপনি এখনো লটারির খবর ফেসবুকে শুধু লাইক দিচ্ছেন?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস