ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবির মেয়েদের উচ্চশব্দে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান-বাজনার ফলে প্রতিনিয়তই ভোগান্তি ও ব্যাপকভাবে শব্দ দূষণের শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির রোকেয়া ও শামসুন্নাহার ছাত্রী হলের ৪ হাজারের মতো শিক্ষার্থী। ক্যাম্পাসের এমন শব্দ দূষণ রোধে অভিনব প্রতিবাদ করেছেন ছাত্রী হল দুটির মেয়েরা।
আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে প্রতিবাদ করছেন তারা। এসময় সাউন্ডবক্সে বিভিন্ন ধরনের গান বাজতে শোনা গেছে।
দুই ছাত্রী হলের মেয়েদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো জনাকীর্ণ এলাকায় তাদের হল দুটি অবস্থিত। এর ফলে টিএসসি অডিটোরিয়াম, রাজু ভাস্কর্য, সড়কদ্বীপসহ বিভিন্ন জায়গার হওয়া কনসার্ট, বিভিন্ন অনুষ্ঠানের উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোতে বিরক্ত তারা। তাই অভিনব প্রতিবাদ করেছেন তারা।
ছাত্রীরা জানান, উপাচার্যকে এসে ক্যাম্পাসে শব্দ দূষণ বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে। তিনি এই প্রতিশ্রুতি না দেওয়া অবধি চলবে তাদের এই অভিনব প্রতিবাদ।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিটি সাংস্কৃতিক চর্চার একটি জায়গা। যেখানে বিভিন্ন দিবস কিংবা সংগঠনের নিয়মিত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও কনসার্ট থেকে শুরু করে বিভিন্ন বিভাগের অ্যালামনাইয়ের অনুষ্ঠান টিএসসি প্রাঙ্গণে হয়ে থাকে।
এসব অনুষ্ঠান যেন বিষফোড়া হয়ে দেখা দিয়েছে পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির শামসুন নাহার হল এবং রোকেয়া হলের শিক্ষার্থীদের জন্য। কারণ এসব প্রোগ্রামে উচ্চস্বরে বাজানো গানগুলোর ফলে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কার্যক্রম এবং পড়াশোনায়। বিশেষ করে রাতের বেলায় তাদের স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?