ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নিউইয়র্কে মৃদু ভূমিকম্প, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কিছু অংশে গত শনিবার রাতে একটি অল্প মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) বলছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। খবর এবিসি নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ জার্সির বার্গেন কাউন্টিতে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পের মাত্রা ছিল কিছুটা কম, তবুও নিউইয়র্ক সিটির কিছু অংশে এটি অনুভূত হয়েছে।
নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, “সিটির কিছু অংশে কম্পন অনুভূত হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছি।”
তারা আরো জানায়, পরবর্তী কম্পনের (আফটারশক) জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে, কারণ এগুলো প্রধান ভূমিকম্পের পর মিনিট, ঘণ্টা অথবা কয়েক দিন পরেও হতে পারে। চলমান কোনো তাৎক্ষণিক সুরক্ষামূলক পদক্ষেপের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে। তবে বাসিন্দাদের ঘরবাড়ি ও আশপাশের অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই বিষয়ে জানায়, এই মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের কাঠামোগত ক্ষতির কারণ হয় না, তবে এটি ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক