ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মোদির ‘নীরবতা’ নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর তীব্র আকারে ক্ষোভ প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক টুইট ও বিবৃতিতে ভারত সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি অভিযোগ করেন, ভারতের কাছ থেকে প্রত্যাশিত সম্মান পাচ্ছেন না।
ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না যে প্রধানমন্ত্রী মোদি এখনও আমার টুইট, বিবৃতি বা শুল্ক সম্পর্কিত বক্তব্যের কোনও উত্তর দেননি। আমরা ভারতকে অনেক বড় বড় চুক্তি, প্রতিরক্ষা সহায়তা দিয়েছি, তবুও তিনি সম্পূর্ণ নীরব। এমনকি মোদির কাছ থেকে একটা ধন্যবাদও আসেনি।”
ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান উত্তেজনার সময় তিনি যুদ্ধবিরতি করতে তার ছিলো যতেষ্ট মুখ্য ভূমিকা। এই ভূমিকা রাখায় জন্য তাকে নোবেল পুরস্কার দেয়া উচিত ছিল বলেও অনেকেই মন্তব্য করেছিলেন।
তিনি লেখেন, “আমি সবসময় মোদিকে পছন্দ করি। কিন্তু এই ধরণের অসম্মান ভোলার নয়। এটি ব্যবসার জন্য খারাপ, বন্ধুত্বের জন্যও খারাপ।”
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “জাতীয় স্বার্থ এবং বাজার পরিস্থিতি বিবেচনা করেই শক্তিসম্পদ আমদানি ও বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া হয়।” ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
তবে বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব দেখাতে চাচ্ছেন ট্রাম্প।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক