ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ডুয়া নিউজ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় লোকজনের বিরুদ্ধে জহুর আলী (৫০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ওই ব্যক্তির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জহুর আলী একজন সঙ্গী নিয়ে বাল্লার গুইবিল সীমান্তে যান। এ সময় বিএসএফ তাকে ধাওয়া করে আটক করে। তার সঙ্গী পালিয়ে যায়, কিন্তু জহুর আলীকে বিএসএফ আটক করে নিয়ে যায়।
জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের গনকিপাড়ার বাসিন্দা মনসুব উল্লাহর ছেলে। স্থানীয়রা ধারণা করছেন, বিএসএফ তাকে পিটিয়ে হত্যা করে সীমান্তে লাশটি ফেলে দিয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ভারতের বড়কিয়া সীমান্তে একজন বাংলাদেশির লাশ পাওয়া গেছে, যা খোয়াই পুলিশ স্টেশনে রাখা হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অপারেশন অফিসার আদম আলী জানান, তারা লাশ উদ্ধারের খবর পেয়েছেন, তবে ঘটনাস্থল ভারতীয় এলাকায় হওয়ায় লাশটি ভারতীয় পুলিশ নিয়ে গেছে এবং কীভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা