ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘ইসরায়েলি’ কূটনীতিকদের অবিলম্বে আমিরাত ছাড়ার নির্দেশ
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত অধিকাংশ ‘ইসরায়েলি’ কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে ‘ইসরায়েল’র পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথ এর বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে জানানো হয়, আবুধাবিতে অবস্থিত ‘ইসরায়েল’র দূতাবাস ও দুবাইয়ের কনস্যুলেটের কর্মকর্তাদের ওপর এই নির্দেশনা কার্যকর হবে। প্রতিবেদনে আরও বলা হয়, এই অস্বাভাবিক সিদ্ধান্তের পেছনে একটি ‘সম্ভাব্য ও বিশ্বাসযোগ্য হুমকি’র আভাস রয়েছে।
তবে ‘ইসরায়েল’র পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সংক্ষিপ্ত এক বিবৃতিতে তারা জানায়, "আমরা নিরাপত্তা নির্দেশনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করি না।"
এছাড়া রিপোর্টে উল্লেখ করা হয় ‘ইসরায়েল’র ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আমিরাত ভ্রমণে সতর্কতা জারি করেছে। ধারণা করা হচ্ছে, ইরান, হামাস এবং হিজবুল্লাহর পক্ষ থেকে ‘ইসরায়েল’র বিরুদ্ধে হামলার চেষ্টা আরও তীব্র হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর