ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল
অবরুদ্ধ গাজা উপত্যকায় শুধুমাত্র খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি। শুক্রবার (১ আগস্ট) জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার অফিস প্রকাশিত এক প্রকাশিত প্রতিবেদনে তা তুলে ধরা হয়। শুধুমাত্র মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যা গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রের সামনে কিংবা সেখানে যাওয়ার পথে।
জাতিসংঘের তথ্যমতে, নিহতদের মধ্যে ৮৫৯ জন মারা গেছেন বিতর্কিত জিএইচএফ ত্রাণকেন্দ্রের অভ্যন্তরে, এবং ৫১৪ জন প্রাণ হারিয়েছেন সেসব কেন্দ্রে যাওয়ার সময় পথে। সংস্থাটি দাবি করেছেন, বেশিরভাগ হত্যাকাণ্ডই সংঘটিত করেছে দখলদার ইসরায়েলের সেনারা, যারা‘সতর্কতামূলক গুলি’র নামে সরাসরি প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, “২৭ মে থেকে শুরু করে মানবিক সহায়তার খোঁজে বেরিয়ে প্রাণ হারিয়েছেন এ সকল অসহায় মানুষরা। অধিকাংশ ক্ষেত্রেই তারা খাদ্য ও পানির সন্ধানে গিয়েছিলেন।”
দখলদার ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তারা নিরাপত্তার কারণে গুলি ছোড়ে, তবে ঘটনাস্থলের বাস্তবতা এবং জাতিসংঘের রিপোর্ট বলছে ভিন্ন কথা। সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের তথ্য অনুসারে, নিহতদের অনেকেই শিশু, নারী এবং বয়স্ক, যাদের হাতে ছিল না কোনো অস্ত্র—ছিল শুধু ক্ষুধার্ত জীবনের আর্তি যা বিশ্ব মিডিয়ায় তা তুলে ধরা হয়েছে।
ঘটনার জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, এটি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এবং আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত।
প্রতিবেদন প্রকাশের পর চাপের মুখে ইসরায়েল এখন কিছু আন্তর্জাতিক দাতব্য সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণের অনুমতি দিতে বাধ্য হয়েছে। তবে বাস্তবতার নিরিখে, ত্রাণ পৌঁছাচ্ছে না অনেক জায়গায়—আর যেখানেই যাচ্ছে, সেখানেও তীব্রভাবে রক্ত ঝরছে।
গাজায় চলমান এই মানবিক বিপর্যয় বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন বিভিন্ন আর্ন্তজাতিক সেবামূলক সংস্থা ।এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক