ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘জয় বাংলা স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না’
পশ্চিমবঙ্গের রাজনীতিতে জয় বাংলা স্লোগান ফের উত্তাপ ছড়িয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই স্লোগানকে বাংলাদেশের বলে উল্লেখ করে সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন জয় বাংলা ভারতের স্লোগান নয়, এটি বাংলাদেশের। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিধানসভার সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও নির্বাচনী প্রচারে জয় বাংলা স্লোগান ব্যবহার করে আসছে। যদিও এই স্লোগান নিয়ে বিরোধীদের আপত্তি নতুন নয়, এবার সরাসরি এক ঘটনার মাধ্যমে তা আরও ঘনীভূত হলো।
বুধবার (৩০ জুলাই) বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়িবহর যাত্রাপথে এক তৃণমূল কর্মী তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন। এতে ক্ষুব্ধ হয়ে শুভেন্দু ওই কর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং তার নিরাপত্তাকর্মীদের তাকে সরিয়ে দিতে বলেন। এরপর তিনি ওই কর্মীর সামনে দাঁড়িয়ে পাল্টা জয় শ্রীরাম স্লোগান উচ্চারণ করেন।
এই প্রতিক্রিয়ায় তৃণমূল কর্মী শেখ মঈদুল ফের জয় বাংলা বলেন, আর তখনই শুভেন্দু অধিকারী তাকে কটাক্ষ করে রোহিঙ্গা বলে অভিহিত করেন। জবাবে শেখ মঈদুল পাল্টা বলেন, আপনিই রোহিঙ্গা।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ এক ধাক্কায় উত্তপ্ত হয়ে ওঠে। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগান ঘিরে রাজনীতিতে ফের স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে।
শুভেন্দু অধিকারী পরবর্তীতে মন্তব্য করেন, স্লোগান হলে বলতে হবে ভারত মাতা কি জয়। যদি আপনি হিন্দু হন, তবে বলবেন জয় শ্রীরাম। মুসলমানদের জয় শ্রীরাম বলার দরকার নেই। এ সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুবিরোধী আচরণের অভিযোগও তোলেন। বলেন, দিঘাতে হিন্দু ধর্মীয় মিছিল করতে হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে। এটা হিন্দুদের ওপর বাধা সৃষ্টি করা। মমতা হিন্দুবিরোধী মুখ্যমন্ত্রী।
এই ঘটনায় রাজ্য রাজনীতিতে স্লোগান বনাম স্লোগান-এর বিতর্ক আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক দলগুলো ততই ধর্মীয় ও জাতীয়তাবাদী আবেগকে পুঁজি করে জনমত গঠনের চেষ্টা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক