ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শুল্ক আয়ে যুক্তরাষ্ট্রের বাজিমাত
২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে শুল্ক থেকে আয় আগের বছরের পুরো আয়কে ছাড়িয়ে গেছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শুল্ক থেকে রাজস্ব আদায় হয়েছে ৮৭ বিলিয়ন ডলারের বেশি, যেখানে ২০২৪ সালের পুরো বছরে এ আয় ছিল ৭৯ বিলিয়ন ডলার।
ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মুক্তবাণিজ্যনীতি থেকে সরে এসে বিভিন্ন বাণিজ্যিক অংশীদার ও নির্দিষ্ট পণ্যের ওপর শুল্ক আরোপ করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র একাধিক দেশের সঙ্গে এমন চুক্তিতে পৌঁছয়, যার আওতায় আগের চেয়ে অনেক বেশি শুল্ক হার কার্যকর হবে। যদিও ট্রাম্প যেসব সর্বোচ্চ হারের হুমকি দিয়েছিলেন, তার চেয়ে তুলনামূলকভাবে তা কম।
২০২২ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ৯৮ বিলিয়ন ডলার শুল্ক আদায় হয়েছিল। এবার শুধু জুন মাসেই আদায় হয়েছে ২৬.৬ বিলিয়ন ডলার, যা জানুয়ারির তুলনায় প্রায় চার গুণ।
এদিকে ট্রাম্প বৃহস্পতিবার দাবি করেন, তার শুল্কনীতি যুক্তরাষ্ট্রকে আবার ‘মহান ও ধনী’ করে তুলছে। তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, “এক বছর আগেও যুক্তরাষ্ট্র ছিল মৃতপ্রায়, এখন এটি পৃথিবীর সবচেয়ে ‘হটেস্ট’ দেশ।” তিনি আরও জানান, চুক্তিগুলো ও কপার আমদানিতে ৫০ শতাংশ শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশসহ প্রায় ৮০টি দেশের ওপর ১১ থেকে ৫০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক