ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
রাজধানী ঢাকার 'মডেল একাডেমি' বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে এই অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, দৈনিক যুগান্তরের সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই সিকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শামীম পারভেজ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ নাসির উদ্দীন, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক মোঃ খোরশেদ আলম, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শহীদ আহনাফ আহমেদের গর্বিত পিতা মোঃ নাসির উদ্দীনসহ আরো অনেক গণ্যমাণ্য ব্যক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টায় শেষ হয়।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ রাজধানীর মিরপুরের ‘মডেল একাডেমি’ ঢাকা মহানগর পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় চার হাজার শিক্ষার্থী ও ১১০ জন শিক্ষক-কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
বিদ্যালয়টির অন্যতম বৈশিষ্ট্য হলো- অর্থনৈতিক অস্বচ্ছলতা বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেদিকে খেয়াল রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর