ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জরুরি অবস্থা প্রত্যাহার করেছে মিয়ানমার
দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর মিয়ানমারে জরুরি অবস্থার অবসান ঘটালো দেশটির সামরিক জান্তা। একইসাথে আগামী ছয় মাসের মধ্যে দেশে বহুদলীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাও দিয়েছে তারা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জান্তার মুখপাত্র জাও মিন তুন এক ভয়েস মেসেজে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "বহুদলীয় গণতন্ত্রের পথে দেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আজ জরুরি অবস্থা বাতিল করা হলো। ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।"
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচন আয়োজনের জন্য সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মিন অং হ্লাইং নিজেই এই নির্বাচন তত্ত্বাবধান করবেন এবং কার্যকরভাবে দেশের নেতৃত্বে থাকবেন।
তবে অনেক বিশ্লেষকের মতে, এই নির্বাচন জান্তাপ্রধানের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করার একটি কৌশল। এর মাধ্যমে তিনি প্রেসিডেন্ট অথবা সশস্ত্র বাহিনীর প্রধানের পদে আসীন হয়ে তার শাসনকালকে দীর্ঘায়িত করতে পারেন।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর সামরিক বাহিনী দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল। এই পদক্ষেপের ফলে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে, যাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
জান্তা সরকার এখনও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক