ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সমালোচনা করলেই গ্রেফতার, আইন পাশ!
মিয়ানমারে আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে সমালোচনা, প্রতিবাদ বা নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা করলে গ্রেফতার করা হবে। এ বিষয়ে কঠোর আইন পাশ করেছে দেশটির সেনা-সমর্থিত জান্তা সরকার।
বুধবার (৩১ জুলাই) ‘প্রোটেকশন অব মাল্টিপার্টি ডেমোক্রেটিক ইলেকশন ফ্রম অবস্ট্রাকশন, ডিসরাপশন অ্যান্ড ডেস্ট্রাকশন’ শীর্ষক এই আইনটি পাস ও কার্যকর হয় বলে জানিয়েছে সরকারি সংবাদপত্র দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।
নতুন আইন অনুযায়ী, জান্তা সরকারের ঘোষিত নির্বাচনী পরিকল্পনার বিরুদ্ধে কোনো ধরনের উসকানিমূলক মন্তব্য, সমালোচনা, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, লিফলেট বা প্রচারপত্র বিলি করা অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ধরনের কাজের জন্য ব্যক্তিকে কমপক্ষে ৩ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড দেওয়া হবে। আর কোনো সংগঠন বা গোষ্ঠী এ অপরাধে জড়িত হলে তাদের সদস্যদের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া ব্যালট পেপার নষ্ট, ভোটার, প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন কিংবা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটালে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
সবচেয়ে কঠোর দণ্ড রাখা হয়েছে সহিংসতা বা হত্যার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করলে যেখানে দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত এনএলডি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে সু চিসহ হাজারো এনএলডি নেতা-কর্মী বন্দি রয়েছেন।
চলতি বছরের ৮ মার্চ জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং ঘোষণা দেন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে তারা।
তথ্য : ফার্স্টপোস্ট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক