ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের অভ্যন্তরে চারটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
বুধবারের এই হামলায় প্রথমবারের মতো 'প্যালেস্টাইন-২' নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয় বলে তারা জানায়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়াও ইয়াফা, আশকেলন ও নেগেভ অঞ্চলের সামরিক স্থাপনায় সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে।
তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এই ঘটনায় মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজানো হলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবিটি এই সংঘাতে একটি নতুন ও উদ্বেগজনক মাত্রা যোগ করেছে, যদিও এর কার্যকারিতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)