ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সাজেকে পর্যটকবাহী জিপ খাদে
ডুয়া ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে শিজকছড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, জিপে থাকা পর্যটকরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাঁদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিলেন। সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে শিজকছড়া এলাকায় পৌঁছালে জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে জিপটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় জিপে থাকা ১২ জন পর্যটকই আহত হন।
সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা জানান, জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং খাদে পড়ে পর্যটকরা আহত হন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপটি উল্টে ১০ থেকে ১২ জন পর্যটক আহত হন এবং তাঁদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা