ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
বাংলাদেশকে শুল্ক হ্রাসে ইতিবাচক সাড়া দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ওয়াশিংটন ডিসিতে চলমান তৃতীয় দফা বাণিজ্য বৈঠকের প্রথম দিন শেষে তিনি জানান, শুল্ক হ্রাসের বিষয়ে আশাব্যঞ্জক আলোচনা হয়েছে।
বাণিজ্য সচিব জানান, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে বলে আমরা দেশটির বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছি।
তিনি বলেন, ‘আমাদের শুল্ক যথেষ্ট কমবে বলে আশা করা যাচ্ছে। তবে নির্দিষ্ট হার এখনই বলা যাচ্ছে না। আজ এবং আগামীকাল আমাদের আরও বৈঠক আছে। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আশাবাদী।’
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষিত ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। আগে এ হার ছিল গড়ে ১৫ শতাংশ যা ট্রাম্প প্রশাসনের নীতির কারণে বেড়ে দাঁড়ায় ২২ থেকে ২৩ শতাংশে। এবার সেটি আরও বাড়িয়ে ৩৫ শতাংশে নেওয়া হচ্ছে।
তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে বাংলাদেশ। তা সত্ত্বেও দুই দেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৬ বিলিয়ন ডলার। তুলনায় ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটতি ১২৩ বিলিয়ন ডলার হলেও দেশটি ২০ শতাংশ পাল্টা শুল্কে সমঝোতায় পৌঁছেছে। এই বাস্তবতা তুলে ধরে বাংলাদেশ আশা করছে তার ওপর আরোপিত শুল্ক হার ভিয়েতনামের তুলনায় কম হবে।
এ লক্ষ্যে বাংলাদেশ কিছু আমদানি প্রতিশ্রুতিও দিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, প্রতি বছর সাত লাখ টন করে পাঁচ বছর মেয়াদে গম আমদানি, পাশাপাশি সয়াবিন, এলএনজি, তুলা ও সামরিক সরঞ্জামসহ বিভিন্ন পণ্যের আমদানি বৃদ্ধির পরিকল্পনা।
তিন দিনের আলোচনার শেষ দিন বৃহস্পতিবার। বাংলাদেশ আশা করছে, এই বৈঠকের ভিত্তিতে একটি ইতিবাচক চুক্তি স্বাক্ষরিত হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনাম ২০ শতাংশ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ১৯ শতাংশ, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন ১৫ শতাংশ এবং যুক্তরাজ্য ১০ শতাংশ শুল্ক হারে সমঝোতায় পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট