ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৬০ দিন পর ক্লাস শুরু কুয়েটে
দীর্ঘ ১৬০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার (২৯ জুলাই) থেকে আবারও ক্লাস ও সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুঞা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন। আলোচনার পর সব পক্ষের সম্মতিতে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন জানান, উপাচার্যের আশ্বাসে শিক্ষকরা তাদের আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন এবং মঙ্গলবার থেকেই ক্লাসে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের দুটি গ্রুপের সংঘর্ষে ছাত্র-শিক্ষকসহ শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। পরে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষকরা ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত