ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১৯ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। এ তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েতের নাম। গত ৬ মাসে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন দেশের ১৯ হাজারে বেশি প্রবাসীর ফিঙ্গার প্রিন্ট নিয়ে কালো তালিকাভুক্ত করেছে। এরপর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছেন। এদের কেউ পুনরায় ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
স্থানীয় গণমাধ্যম আরব টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসা, পতিতাবৃত্তিসহ একাধিক ফৌজদারি মামলার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে নিয়মিত অভিযান চালায় কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
এর আগে, চলতি বছরের রমজান মাসে ভিক্ষাবৃত্তির অভিযোগে আরও ৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছিল কুয়েতি পুলিশ। দেশটির সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)