ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ যেদিন
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশিত হতে পারে। ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানানো হবে।
রোববার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল জানাতে হয়। সে অনুযায়ী ৯ আগস্ট সময়সীমা শেষ হচ্ছে। ফলে ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবার ১১ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করেন। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।
ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে। আগের বছরের তুলনায় এটি যথাক্রমে ২১ হাজার শিক্ষার্থী এবং ৪০ হাজার খাতা বেশি।
আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিতে (৪২,৯৩৬টি)। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রত্যেকটিতে ১৯,৬৮৮টি), পদার্থবিজ্ঞান (১৬,২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে (১৩,৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে মাত্র ৬টি।
বোর্ড সূত্র জানিয়েছে, পুনঃনিরীক্ষণ মানে নতুন করে খাতা মূল্যায়ন নয়। মূলত নম্বর যোগে কোনো ভুল, প্রশ্ন বাদ পড়া কিংবা ওএমআর শিট স্ক্যানে ত্রুটি আছে কি না সেগুলো যাচাই করা হয়। যদি এসব ক্ষেত্রে কোনো ভুল পাওয়া যায় তাহলে তা সংশোধন করে ফলাফল পরিবর্তন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?