ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সীমান্তজুড়ে যুদ্ধ পরিস্থিতি, সামরিক আইন জারি
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে, যা নিয়ে উভয় দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে। শুক্রবার রাতে থাই সেনাবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, একাধিক সীমান্ত পয়েন্টে সংঘাত ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
বিবৃতি অনুসারে, চং বক এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে ভারী কামান ও গোলাবর্ষণ হয়েছে। অন্যদিকে, চং আন মা অঞ্চলে কম্বোডিয়ার অতর্কিত হামলায় একটি ঘোড়ার ভাস্কর্যসহ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর জবাবে থাই সেনারা চামটা এলাকায় ট্যাঙ্ক ও পদাতিক সৈন্য মোতায়েন করে পাল্টা আক্রমণ চালিয়ে এলাকাটি পুনর্দখলের চেষ্টা করছে।
উত্তেজনা আরও বাড়িয়ে কম্বোডিয়ান সেনাবাহিনী চং তা থাওয়ে অঞ্চল থেকে ১৫টি ট্যাঙ্ক ব্যবহার করে গোলাবর্ষণ করেছে বলে থাইল্যান্ড অভিযোগ করেছে। খাও ফ্রা উইহান এলাকায় থাই বাহিনী শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং ফু মাকুয়া পাহাড়ি অঞ্চলেও নিয়মিত আর্টিলারি হামলা চলছে। পুরো সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ক্রমবর্ধমান এই সংঘাতের কারণে দুই দেশের মধ্যে আলোচনার পথ প্রায় অসম্ভব হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতায় থাইল্যান্ড সীমান্তবর্তী আটটি প্রদেশে সামরিক আইন জারি করেছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস