ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের নজরকাড়া পারফরম্যান্স
বিদায়ী সপ্তাহে (২০-২৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারগুলো। সপ্তাহজুড়ে বাজারে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই দুই খাতের কোম্পানিগুলো।
শেয়ারদরের সাপ্তাহিক বৃদ্ধির দিক থেকে যে শীর্ষ ১০টি কোম্পানি তালিকায় উঠে এসেছে, সেগুলোর সবগুলোই ব্যাংক ও আর্থিক খাতভুক্ত। এর মধ্যে ৫টি ব্যাংক খাতের, আর বাকি ৫টি আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি।
সবচেয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে উত্তরা ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে রেকর্ড ৫২.৬৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ দিনে যেখানে এর শেয়ারদর ছিল ১১ টাকা ৪০ পয়সা, বিদায়ী সপ্তাহের শেষ দিনে তা দাঁড়িয়েছে ১৭ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক, যার শেয়ারদর বেড়েছে ১৮.৮১ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহে ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হওয়া এই শেয়ার সপ্তাহ শেষে ক্লোজ হয়েছে ১২ টাকায়।
তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া, যার শেয়ারদর বেড়েছে ১৮.৭৫ শতাংশ। আগের সপ্তাহে ১৬ টাকায় লেনদেন হওয়া শেয়ারটি বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়ায় ১৯ টাকায়।
তালিকার বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৮.৪২ শতাংশ, আইডিএলসির ১৮.২১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৭.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১৭.০৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ১৬ শতাংশ, আইপিডিসির ১৫.৯৫ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক