ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবি সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজয় একাত্তর হল
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমল মেডি এইডের উদ্যোগে সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর পুরষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় জগন্নাথের হলের মুখোমুখি হয় বিজয় একাত্তর হল। টানটান উত্তেজনাপূর্ন এ ম্যাচে জগন্নাথ হলকে শেষ ওভারে পরাজিত করে বিজয় একাত্তর হল। টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন হৃদয়। ৩ ম্যাচে তার সংগ্রহে ছিলো ১৩০ রান ও ৫ উইকেট।
খেলা শেষে চ্যাম্পিয়ন বিজয় একাত্তর দলকে নগদ ২০ হাজার টাকা প্রাইজমানি এবং রানারআপ দল জগন্নাথ হলকে ১৫ হাজার টাকা, ম্যান অব দি টুর্নামেন্টকে ৫ হাজার টাকা এবং ট্রফি-মেডেল তুলে দেয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
কমল মেডি এইড, ঢাবির প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাবি সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোতাহার হোসেন ও ঢাবি ছাত্রদল সাধারন সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যকার সম্প্রীতি বর্ধিত করার লক্ষ্যে আয়োজিত টুর্নামেন্ট এর প্রশংসা করেন এবং সুস্হ দেহ ও সুন্দর মন গঠনের পিছে খেলাধুলার ভূমিকা তুলে ধরেন।
এছাড়াও ফাইনাল খেলা চলাকালীন সময়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট ড. স ম আলী রেজা এবং জগন্নাথ হলের হাউস টিউটরবৃন্দ উপস্হিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস