ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জুলাই বিপ্লবের স্মৃতিতে ঢাবির আবাসিক ভবনের নামকরণ
ঢাবি প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১ তলা বিশিষ্ট ও ১০০০ ছাত্রের আবাসনের জন্য নির্মিত ভবনের নাম 'জুলাই শহীদ স্মৃতি ভবন' নামে নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) পাঠানো এক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত এক সিদ্ধান্তের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। যদিও এর আগে শিক্ষার্থীরা ভবনের বিভিন্ন নাম প্রস্তাব করে, যেখানে জুলাই বিপ্লবের স্মৃতি জড়িয়ে ছিল। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এটিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জুলাই আগস্ট এর স্মৃতি বহনকারী স্থাপনা হয়ে রইলো।
উক্ত বার্তায় বলা হয়, উক্ত ভবনের নামকরণের বিষয়ে শিক্ষার্থীদের নিকট হতে নাম প্রস্তাব করার জন্য বলা হয়েছিল। এরই প্রেক্ষিতে হলের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী নতুন ভবনের নামকরণের জন্য যেসব নাম প্রস্তাব করে সেগুলো, জুলাই স্মৃতি ভবন,জুলাই বিপ্লব ভবন, জুলাই ২৪ ভবন, বিজয় ২৪ ভবন।
বার্তায় আরও বলা হয়, সিদ্ধান্ত নেয়া হয় যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০০০ শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১তলা হল ভবনের নাম "জুলাই শহিদ স্মৃতি ভবন" নামকরণ করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ