ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মাইলস্টোন দুর্ঘটনায় পুড়ে যাওয়া ৫ মর-দেহের পরিচয় শনাক্ত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচজনের মরদেহের পরিচয় অবশেষে শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবে পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হওয়া পাঁচজনের পরিচয় ফরেনসিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে থাকা পাঁচটি মরদেহ বা দেহাবশেষ থেকে সিআইডির ফরেনসিক বিভাগ নমুনা সংগ্রহ করেছিল। এই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করার জন্য তাদের সম্ভাব্য আত্মীয়স্বজনের কাছ থেকে রক্তের নমুনাও সংগ্রহ করা হয়। নমুনা প্রদানকারীদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও ছিলেন।
এই পরীক্ষা-নিরীক্ষার ফলেই পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে, যা দুর্ঘটনায় নিহতদের স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি