ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শিশু একাডেমি ভাঙার প্রস্তাবের বিরোধিতা বিএনপি'র
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন বাংলাদেশ শিশু একাডেমির ভবন ভাঙার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে শিশু একাডেমি ভবনটি ভেঙে ফেলার একটি প্রক্রিয়া বা প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। তিনি এই উদ্যোগের বিরোধিতা করে বলেন, "শিশু একাডেমি একটি সরকারি প্রতিষ্ঠান যা শিশুদের বিকাশ, মানসিক গঠন এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
তিনি আরও উল্লেখ করেন যে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রতিষ্ঠানটির উদ্যোগ নিয়েছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন। দেশব্যাপী এর শাখা থাকার কারণে এটি স্থানান্তর করা অযৌক্তিক এবং জাতি গঠনে বাধা সৃষ্টি করবে বলে তিনি মনে করেন।
বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "আমরা চাই না শিশু একাডেমিকে ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হোক বা অন্য কোথাও স্থানান্তর করা হোক।"
এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি