ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
থাই হাসপাতালে কম্বোডিয়ার হামলা, নিহত ১২
থাইল্যান্ডের সীমান্তবর্তী বান নাম ইয়েন প্রদেশে একটি সামরিক স্থাপনা ও একটি বেসামরিক হাসপাতালে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চালানো এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং একজন থাই সেনা সদস্য রয়েছেন।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার বাহিনী বিএম-২১ শ্রেণির বিস্ফোরক রকেট ব্যবহার করে হামলাটি চালিয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়। বেসামরিক এলাকায় হামলা না চালানোর বিষয়ে কম্বোডিয়াকে সতর্কও করেছে তারা।
দুই দেশের মধ্যে উত্তেজনার মূল উৎস দক্ষিণ-পূর্ব এশিয়ার পান্না ত্রিভুজ অঞ্চল। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা যেখানে মিলেছে সেই এলাকাটি নিয়ে দীর্ঘদিন ধরে দাবি ও পাল্টা দাবির কারণে দ্বন্দ্ব চলছে। অঞ্চলটিতে বহু প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা দুই পক্ষই নিজেদের বলে দাবি করে।
প্রায় ১৫ বছর আগে যুদ্ধবিরতিতে পৌঁছালেও গত মে মাসে থাই সীমান্তের কাছে এক কম্বোডিয়ান সেনা নিহত হলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বুধবার থাইল্যান্ড সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন এক থাই সেনা সদস্য। তার পরদিনই থাইল্যান্ড কম্বোডিয়ার দুটি সেনা স্থাপনায় বিমান হামলা চালায়।
এই বিমান হামলার প্রতিক্রিয়াতেই কম্বোডিয়া রকেট হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এর আগেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে কম্বোডিয়া সতর্ক করেছিল যে থাই হামলার ‘সমুচিত জবাব’ দেওয়া হবে।
তথ্য : বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক