ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মাইলস্টোন কলেজে ক্লাস শুরুর তারিখ ঘোষণা
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির পাঠদান কার্যক্রমও শুরু করা হবে।
বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “ঘটনাটি আমাদের জন্য এক বড় আঘাত। শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও পড়াশোনার ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই আমরা ধীরে ধীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছি।”
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরদিন থেকেই বন্ধ রাখা হয় সব ধরনের শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় রেখে প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটি পুনরায় খোলার সিদ্ধান্ত নেয়।
এদিকে এ ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হয়েছে। কলেজের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রতিদিন এই কক্ষ থেকে নিহত ও আহতদের হালনাগাদ তথ্য জানানো হবে এবং তা কলেজ রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হবে যেন কোনো বিভ্রান্তি না থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল