ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আয়কর ফাঁকির অভিযোগ: মেঘনা ইন্স্যুরেন্সের ওপর ৪৩ কোটি টাকার বোঝা
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বীমা আইন, শ্রম আইন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা লঙ্ঘনের মাধ্যমে কর্মীদের প্রতারিত করছে এবং আইন পরিপালনে ব্যর্থ হচ্ছে। কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, প্রতিটি কোম্পানিতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের মধ্যে কর্মীদের মধ্যে বিতরণ করা বাধ্যতামূলক। কিন্তু মেঘনা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এই আইন পরিপালন না করে কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। কোম্পানি কর্তৃপক্ষ তাদের আর্থিক হিসাবে জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠান খাতে আইনটি কার্যকর না করার বিষয়ে তারা শ্রম মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও আবেদন করেছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রম মন্ত্রণালয় থেকে বীমা খাতে ডব্লিউপিপিএফ করতে হবে না এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তা সত্ত্বেও মেঘনা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ আইন অনুযায়ী ফান্ড গঠন করেনি।
প্রায় ৪৩ কোটি টাকার আয়কর জটিলতা
মেঘনা ইন্স্যুরেন্সের কাছে ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃপক্ষ ৪২ কোটি ৬৪ লাখ টাকার আয়কর দাবি করেছে। এই দাবির বিপরীতে কোম্পানি কর্তৃপক্ষ উচ্চ আদালতে মামলা করেছে।
উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার ধারণের হার লঙ্ঘন
বীমা কোম্পানি আইন ২০১০ অনুযায়ী, নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করা বাধ্যতামূলক। অন্যদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এই হার কমপক্ষে ৩০ শতাংশ হতে হবে। কিন্তু মেঘনা ইন্স্যুরেন্সে উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার ধারণের হার ২৯.২৫ শতাংশ, যা বীমা আইন এবং বিএসইসির নির্দেশনা উভয়ই লঙ্ঘন করে। বর্তমানে কোম্পানিটির মোট ৭০.৭৫ শতাংশ শেয়ার বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
মেঘনা ইন্স্যুরেন্স ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি টাকা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)