ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ সিদ্ধান্ত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মর্মান্তিক এ ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে প্রথমত নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে।
দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, দুর্ঘটনায় নিহত স্কুলটির দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা খুব শিগগিরই নির্ধারণ করা হবে।
তৃতীয়ত, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত