ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

যুদ্ধবিমান বিধ্বস্ত: মালদ্বীপ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া

২০২৫ জুলাই ২৩ ০৯:২২:৫৯

যুদ্ধবিমান বিধ্বস্ত: মালদ্বীপ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মালদ্বীপে বসবাসকারী প্রবাসীদের মধ্যে নেমেছে এসেছে শোকের ছায়া। এমন পরিস্থিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত রেমিট্যান্স যোদ্ধা দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। এক শোকবার্তায় তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাহত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেন। এ উপলক্ষে মালদ্বীপের বাংলাদেশ মিশনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মালদ্বীপ বিএনপি শাখা বিশেষ দোয়ার আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমা নসভাপতিত্ব করেন।

বাংলাদেশে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিরা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত