ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রিটেনে বাংলাদেশি যুবকের ২৮ বছরের জেল
ব্রিটেনের ব্র্যাডফোর্ডে বাংলাদেশি যুবক হাবিবুর মাসুম (২৭) তার স্ত্রী কুলসুমা আক্তারকে নৃশংসভাবে হত্যার দায়ে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
জানা যায়, গত বছরের ৬ এপ্রিল মাসুম তার স্ত্রী কুলসুমা আক্তারকে (২৭) কমপক্ষে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনার সময় তাদের সাত মাস বয়সী শিশু সন্তানটি পাশেই বসা ছিল। ঘটনার পরও শিশুটি অক্ষত ছিল।
গত মাসে মাসুমকে ব্র্যাডফোর্ড ক্রাউন আদালত বিচারের পর হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। একই আদালত মঙ্গলবার (২২ জুলাই) তাকে অভিযুক্ত করে রায় দেন। খবর বিবিসির।
মামলায় বলা হয়, মাসুম ফেসবুকে ভুয়া পোস্ট দিয়ে দেখানোর চেষ্টা করেন যে তিনি স্পেনে আছেন। কিন্তু গোপনে ব্র্যাডফোর্ডে এসে কুলসুমাকে হত্যার পরিকল্পনা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি আশপাশের এলাকায় ঘোরাফেরা করছেন, কুলসুমাকে ফাঁদে ফেলার জন্য ভুয়া জিপি অ্যাপয়েন্টমেন্টের বার্তা পাঠাচ্ছেন এবং অনুপস্থিত থাকলে ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছেন। হত্যার দিন কুলসুমা তার এক বান্ধবীর সঙ্গে ছেলেকে প্র্যামে বসিয়ে হাঁটছিলেন। মাসুম এসে তাদের পথরোধ করেন।
সিসিটিভিতে দেখা যায়, তিনি কুলসুমাকে টেনে নিয়ে যেতে চাইছেন। যখন বুঝলেন, তিনি যেতে রাজি নন, তখনই হঠাৎ পকেট থেকে ছুরি বের করে একের পর এক আঘাত করতে থাকেন। তিনি শুধু ছুরিকাঘাতেই থেমে থাকেননি, বরং তাকে মাটিতে ফেলে লাথি মেরে গলা কেটে দেন।
আদালতে মাসুম হত্যার অভিযোগ অস্বীকার করে ম্যানস্লটার বা অনিচ্ছাকৃত হত্যার কথা স্বীকার করেছিলেন। কিন্তু বিচারক তাকে স্ত্রী হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। সেইসঙ্গে তাকে একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করা হয় আক্রমণ, হত্যার হুমকি এবং স্ত্রীকে অনুসরণ করার অভিযোগ। মাসুম জনসমক্ষে ছুরি রাখার অভিযোগেও দোষী সাব্যস্ত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ