ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের হৃদয়স্পর্শী আকুতি
আমি জামিন পেলে সব টাকাই শোধ করে দেবো, আমাকে কাজ করার সুযোগ দিন, আমি পালিয়ে যাবো না, বলে আদালতে হৃদয়স্পর্শী আকুতি করেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বিচারকের কাছে নিজে কথা বলার অনুমতি চান এবং অনুমতি পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বক্তব্য দেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে জামিন শুনানিতে তিনি এ কথা বলেন।
আসামিপক্ষের আইনজীবী ওয়ালিউর ইসলাম তুষার শুনানিতে বলেন, আমার মক্কেল একজন প্রবীণ এবং অসুস্থ ব্যক্তি, যিনি ইতোমধ্যে পাঁচ মাস ধরে কারাবন্দি রয়েছেন। ওনার অধীনে বহু মানুষ কর্মরত। জামিন মঞ্জুর হলে তিনি আবার ব্যবসায় মনোযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন, যা অনেকের কর্মসংস্থান টিকিয়ে রাখবে।
আসামি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ১৯৯০ সালে মাত্র ১০ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, যা বর্তমানে ৩০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। আমার প্রতিষ্ঠানে প্রায় তিন লাখ মানুষ কাজ করে, যাদের মাসে ৬০ থেকে ৬৫ কোটি টাকা বেতন দিতে হয়। আমি কারাগারে থাকলে তারা চাকরি হারাতে পারে।
নজরুল ইসলাম আরও বলেন, আমার প্রতিষ্ঠানে একসময় ৮০-৯০টি ট্রাক ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ২০টিতে। আমি কাজ করার সুযোগ চাই, যাতে ঋণ পরিশোধ করতে পারি। দুদকের অভিযোগ সম্পর্কে আমি বিস্তারিত জানি না। আমার দুই ছেলে লন্ডনে থাকে, আমি পালানোর মানুষ নই।
শুনানি শেষে বিচারক জাকির হোসেন গালিব বলেন, জেল থেকেই টাকা পরিশোধ করুন, ধৈর্য ধরুন জামিন পাবেন। এরপর আদালত নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ গত ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলামের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে আদালতে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নামে মামলা দায়ের করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি