ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা : পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এলাকার ক্যানটিন ভবনের ছাদে বিমানটি পড়ে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন যাদের বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। দগ্ধ আরও একজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে।
প্রত্যক্ষদর্শীদের ফেসবুক ভিডিও ও পোস্টে দেখা যাচ্ছে, অনেকেই আগুনে পোড়া শরীর নিয়ে ভবন থেকে দৌড়ে বের হচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করছেন।
ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, “ছোট ছোট বাচ্চারা আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে বের হচ্ছে।” আরেকটি পোস্টে তিনি বলেন, “উত্তরা মাইলস্টোন কলেজের হোস্টেল ভবনের ওপর বিস্ফোরণ হয়েছে। আমার ছোট বোন কলেজ থেকে জানাল। ধারণা করা হচ্ছে, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিকট শব্দ শোনা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।”
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। স্থানীয়রা এখনও আতঙ্কিত এবং এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল